ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবেন
# ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবেন
মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয়
ঘরে বসে আয় করার জন্য প্রথমেই আপনাকে ঘরে বসে কোন ধরনের সার্ভিস প্রদান করা যায় তা জানতে হবে। তার পরে আপনাকে জানতে হবে কোথায় আপনি সার্ভিস প্রদান করে আয় করতে পারবেন। ঘরে বসে আয় করার অন্যতম প্রধান উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। যা অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে হয়ে থাকে।বর্তমানে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি মার্কেটপ্লেসে কাজের ব্যবস্থা রয়েছে। এইসব মার্কেট প্লেসে আপনি ঘণ্টা হিসেবে অথবা গিগ সাার্ভিস প্রদানের মাধ্যমে আপনার কাজের দাম নির্ধারণ করতে পারেন। যে কোন প্রজেক্ট অথবা গিগ এ বর্ণিত সার্ভিস প্রদানের পর বায়ার যদি কাজের অনুমোদন দেয় তবেই আপনি আয় নিশ্চিত করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর পুরো সার্ভিস আপনি ঘরে বসে দিতে পারবেন। বিভিন্ন অনলাইন পেমেন্ট ও ব্যাংক এর মাধ্যমে আপনার আয় আনতে পারবেন।
ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে আয়
ঘরে বসে আয় করার নিশ্চিত উপায় এর একটি হলো গুগল অ্যাডসেন্স থেকে আয়। আপনার ওয়েবসাইট অথবা ব্লগ এ নির্ধারিত স্থানে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যায়। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ বিজ্ঞাপন দেখানো হবে। ব্যবহারকারীরা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি গুগল থেকে টাকা পাবেন। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয়ের সবচেয়ে নিরাপদ ও সহজ হলো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা আয়। আপনি পৃথিবীর যে কোন স্থানে থাকেন না কেন নিয়মিত আপনার সাইটে ভিজিটর বাড়ানোর মাধ্যমে আপনার আয় বৃদ্ধি করতে পারেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ঘরে বসে আয়
বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আয়ের নানা উপায় রয়েছে। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আয় করা যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া মার্কের্টিং এর কাজ ঘরে বসে করা যায়। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানাভাবে মার্কেটিং করা যায়। আপনার পেজ এর যদি ফলোয়ার বেশি হয় যে কোন কোম্পানির পণ্যের প্রচারণার মাধ্যমে টাকা আয় করতে পারেন। পাশাপাশি আপনার পেজ বিক্রির মাধ্যমে টাকা আয় করতে পারে। ঘরে বসেই আপনি সোশ্যাল মিডিয়ার ম্যাধ্যমে আয় করতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে অন্যতম মাধ্যম হল ফেসবুক। আপনি যদি চান শুধু মাত্র ফেসবুক মার্কেটিং শিখেই ঘরে বসে অনলাইনে ইনকাম শুরু করে দিতে পারেন।
গ্রাফিকস ডিজাইন করে অনলাইনে আয়
ঘরে বসে আয় করার আরেকটি উপায় হলো গ্রাফিকস ডিজাইন। গ্রাফিকস ডিজাইন শিখে আপনিও মার্কেটপ্লেস থেকে আয় করতে পারবেন। গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে আয় করার জন্য এ কাজে দক্ষ হতে হবে। তারপর মার্কেটপ্লেস এ আপনার ডিজাইন দিয়ে গিগ সাজাতে পারেন। অতপর আপনার ডিজাইন বিক্রির মাধ্যমে ঘরে বসেই টাকা আয় করতে পারেন। বর্তমানে গ্রাফিকস ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। প্রয়োজন শুধু দক্ষতা বৃদ্ধি ও কাজের সঠিক উপস্থাপন।
ওয়েবসাইট এর মাধ্যমে আয় করুন ঘরে বসে
আপনি নিজের ওয়েবসাইট এর মাধ্যমে ঘরে বসে আয় করতে পারেন। প্রথমে আপনি নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করবেন। যদি আপনার ওয়েবসাইট তৈরি করার অভিজ্ঞতা না থাকে তাহলে Ghoori Learning এর ওয়েব ডিজাইন কোর্স করে নিজেই হয়ে যান ওয়েব ডিজাইন এক্সপার্ট। ওয়েবসাইট এর ডোমেইন নেম, হোস্টিং, থিম ইত্যাদি আপনি নিজের মতো করে সাজাতে পারেন। তারপর আপনি বিভিন্ন টপিক সিলেক্ট করে আর্টিকেল পাবলিশ করবেন। এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ ভিজিটর বাড়তে থাকবে। তার পরের ধাপে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। গুগলের বিজ্ঞাপনের অনুমোদনের পর আপনার ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো শুরু করবে গুগল। আপনার সাইটের ভিজিটদের বিজ্ঞাপনে ক্লিক থেকে আপনি আয় করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url